সালমান শাহ এর স্ত্রীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি!!!!

হ্যাঁ,
এর পরের লাইনটি আপনার আর পড়ার দরকার নেই।
যত দ্রুত পারেন চারদিকে এ খবরটা ছড়িয়ে দিন। মানুষ জেনে যাক, তাদের প্রিয় নায়কের স্ত্রীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে জনতা। খবররের ভেতরে ঢুকে আপনাদের এটা জানার ও দরকার নেই , এই সালমান শাহ চিত্র নায়ক সালমান শাহ না, এই মহিলা তার স্ত্রী ও না।

আপনারা তো আসলে তাই ই করছেন। অপরিচিত কাউকে কোথাও এক আধটু ঘোরাফেরা করতে দেখলেই ছেলেধরা বলে গণপিটুনি দিয়ে মেরে ফেলছেন। নতুবা পিটানো পরবর্তী তুলে দিচ্ছেন পুলিশের হাতে।

স্বামীহারা মানুষটি তার একমাত্র বুকের ধনটিকে স্কুলে ভর্তি করাবেন, আর সেই খোঁজ নিতেই গিয়েছেন স্কুলে। আপনারা তাকে সেখানে চরম নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলেছেন ছেলেধরা নাম দিয়ে।
বধির আর বোবা সিরাজ ও আপনাদের অমন নিষ্ঠুরতা থেকে রেহায় পায়নি

আর মাত্র ২০ বছরের তরুণীটি, যে কিনা মানসিক ভারসাম্য হারিয়ে এ পৃথিবীর সমস্ত হিসেব নিকেশের বাইরে থেকে গেছে, সেই তাকেও আপনাদের বেদম মার দিয়ে মৃত্যুর পথ বাতলে দিতে হয় ছেলেধরা বানিয়ে।
বাহ !!! কতটা সমাজ সচেতন আপনারা!!!!

অথচ , এই আপনারা পারেন না শুধু একটা ধর্ষককে ধরে এমন প্রহার করতে, পারেননা কোন দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ীকে এমন শায়েস্তা করতে...।

"সাঈদীকে চাঁদে দেখা গেছে"তে বিশ্বাস করা এই আপনারাই এখন
"পদ্মা সেতুতে কল্লা লাগছে" এ অবাস্তব আর অহেতুক খবরে বিশ্বাস করে যা শুরু করেছেন তা নেহায়েত অমানুষী,
এখন তো মনে হচ্ছে আপনাদের কল্লাগুলা নিয়ে সত্যি সত্যিই পদ্মার পানিতে ফেলে দেয়া উচিত।

হে রাষ্ট্র, এই অমানুষিক বর্বরতা থামান। প্রশাসনকে নির্দেশ দিন, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করাদের সরাসরি খুনী হিসেবে দেখা হবে এবং বিচারের আওতায় আনা হবে।

নইলে এই গুজব একদিন গজব হয়ে আসবে এ দেশের সামনে

0 Comments